Saturday, August 3, 2013

বিকল্প মাধ্যমে এইচএসসি ফল, পাশের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ


সিলেটবার্তা ডেস্ক: ২০১৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছেকিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd- দেখা যাচ্ছে না

 সরকারি এই ওয়েবসাইটে বেলা ১২টায় লেখা ছিল যে, ফল প্রকাশ করা হবে বেলা ২টার পরঅথচ বিভিন্ন বিকল্প ওয়েবসাইটে ফল দেখা গেছে সকাল ১১টার পর থেকেই যদিও অতিরিক্ত পরিদর্শনে বারবার চেষ্টা করতে হচ্ছে সবাইকে
উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছেসারা দেশে পাশের হার ৭৪ দশমিক ৩০ শতাংশএবছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭  এ বছর মোট পাশ করেছে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জনএ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন নিবন্ধিত পরীক্ষার্থী ছিল 
ঢাকা বোর্ডে পাশের হার ৭৪ দশমিক ০৪ শতাংশচট্টগ্রামে  পাশের হার ৬১ দশমিক ২২ শতাংশ এ বোর্ডে জিপিএ-৫ পেযেছে ২৭৭২ জনবরিশাল বোর্ডে পাশের হার ৭১ দশমিক ৬৭ শতাংশএ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮৫৩ জনকুমিল্লা বোর্ড পাশের হার ৬১ দশমিক ২৯ শতাংশজিপিএ-৫ পেয়েছে ২৩৯০ জনসিলেট বোর্ড পাশের হার ৭৯ দশমিক ১৩ শতাংশএ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫৩৫ জনযশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ৪৯ শতাংশরাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭ দশমিক ৬৯ শতাংশ দিনাজপুর বোর্ডে পাশের হার ৭১ দশমিক ৯৮ শতাংশকারিগরি বোর্ড পাশের হার ৮৫ দশমিক ০৩ শতাংশমাদ্রাসা বোর্ডে পাশের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ
 সকাল ১০টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন  দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষার ফল দেওয়া হয়েছে

Friday, August 2, 2013

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ



বার্তা ডেস্ক: ২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হবেএই ফলের অপেক্ষায় রয়েছে সারাদেশের ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী
শনিবার দুপুরে প্রকাশ করা হবেএর আগে সকাল ১০টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেনফলাফল গ্রহণের পর প্রধানমন্ত্রী যশোরের একটি কলেজ ও একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন
শনিবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি
বেলা ১টার পর শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ ও মাদ্রাসা থেকে ফল জানতে পারবেএছাড়া একই সময়ে অনলাইন এবং এসএমএসেও ফল জানা যাবেগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এই ফল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বোর্ড থেকে অনলাইনে ই-মেইলে পাঠানো হবে
বরাবরের মতোই যে কোন মোবাইল থেকে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবেএ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবেফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে
আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবেফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে
এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবেফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে
ফল জানা যাবে ওয়েবসাইটে : ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়েও এইচএসসির ফল জানা যাবেঠিকানা: http://www.educationboardresults.gov.bd

সালমানের শেষ স্মৃতি মুছে ফেলছেন ক্যাটরিনা



বিনোদন বার্তা ডেস্ক: শ্রীলঙ্কায় রনবীর কাপূরের সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার পর থেকেই মিডিয়াকে এড়িয়ে যাচ্ছেন ক্যাটরিনা কাইফতবে রনবীরের সঙ্গে তাঁর প্রেম যে মধ্যগগনে সেই বিষয়ে সকলেই নিশ্চিতআর তাই নিজের অতীতকে এবার পিছনেই ফেলে আসতে চাইছেন ক্যাটরিনাশোনা যাচ্ছে সালমনের দেওয়া দামি গাড়ি বেচে দিতে চলেছেন ক্যাটরিনা
গত বছর জন্মদিনে ক্যাটরিনাকে একটি কাল এসইউভি উপহার দিয়েছিলেন সালমানপ্রাক্তন প্রেমিকের দেওয়া সেই উপহার নাকি এখন বেচে দিতে চান ক্যাটরিনাশোনা যাচ্ছে এই বিষয়ে নাকি তাঁর প্রতিবেশী এক গাড়ির দালালের সঙ্গে কথাও বলেছেনযদিও ক্যাটরিনার ব্যক্তিগত মুখপাত্র জানিয়েছেন এরকম কোনও পরিকল্পনা নেই ক্যাটের

৪৮ ঘন্টার হরতাল ডেকেছে জামায়াত



ঈদ শেষে হরতাল জনগণের দুর্ভোগ বাড়াবে
ঢাকা:
ঢাকা:
ঢাকা:
ঢাকা:
ওসমানীনগর বার্তাঃ জামায়াতে ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করার প্রতিবাদে আগামী ১২ ও ১৩ আগস্ট টানা ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে জামায়াত
বৃহস্পতিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন
সুত্রটি জানায় সামনে ঈদের ভোগান্তির কথা চিন্তা করে ঈদের পরে হরতাল আহবান করা হয়েছে
এর আগে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে রায় ঘোষণা করেছে হাইকোর্টরায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছে
জামায়াত এই রায়ের এক ঘন্টার মধ্যেই আপিল করেছে
ঈদ শেষে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে হলেও হরতাল প্রত্যাহার করা উচিত বলে মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
তিনি বলেন, ঈদের পর জামায়াত হরতাল ডাকায় ঢাকামুখী মানুষের ভোগান্তি বাড়বে
আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী বাসটার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন
তাছাড়া ঈদকে সামনে রেখে রাস্তাঘাট নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেন তিনি
জাতীয় সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়কগুলোকে যানবাহন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী করে তোলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি
যোগাযোগমন্ত্রী বলেন, এবারের ঈদে সড়ক-মহাসড়কের অবস্থা অন্যান্য বারের চেয়ে ভালোটিকিট কালোবাজারি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে
এছাড়া প্রতিটি বাস টার্মিনালে সিসি (ক্লোজ সার্কিট ক্যামেরা) ক্যামেরা, পুলিশ-র‍্যাব ও মালিক সমিতির প্রতিনিধি থাকায় সুষ্ঠুভাবে ঘরমুখো লোক যাতায়াত করতে পারবে বলে এ সময় আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের


 

Wednesday, July 31, 2013

নিষ্ক্রিয় সিলেটের আওয়ামী লীগ


সাহেল আহমদ: সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবির পর পরাজয়ের আগুনে পুড়ছে সিলেটের আওয়ামী লীগফলে সিনিয়র নেতাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছেদলীয় কার্যক্রমেও নেমে এসেছে স্থবিরতারাজপথে বিরোধী দলকে মোকাবেলার শক্তিও হারিয়ে ফেলেছে ক্ষমতাশীন দলটি
নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের পর থেকে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশাসিনিয়র থেকে শুরু করে কর্মী পর্যন্ত দিন দিন দূরত্ব বেড়েই চলছেএই অবস্থা থেকে উত্তেরণের পরিকল্পনাও নেই সংশ্লিষ্টদেরদলের এই অগোছালো অবস্থা বিরাজমান থাকলে সিটি করপোরেশনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সিলেটের ১৯টি আসনই হরাতে হতে পারে আওয়ামী লীগকে, এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের
১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপির আরিফুল হক চৌধুরীর কাছেতার এই পরাজয়ের জন্য জাতীয় রাজনীতির প্রেক্ষাপট যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী দলীয় অভ্যন্তরীন কোন্দল ও বিশ্বাসঘাতকতা, এমন অভিযোগ কামরান সমর্থকদেরবিশেষ করে নির্বাচনের দিন অন্তত ৬০টি কেন্দ্রে কামরানের এজেন্টের অনুপস্থিতিই এমন অভিযোগের সত্যতা বহন করে
সিটি নির্বাচনের পর থেকেই সন্দেহ ও অবিশ্বাষ দেখা দেয় নেতাকর্মীদেও মাঝে বাড়তে থাকে দূরত্বএখনো এই অবিশ্বাসের বেড়াজাল থেকে বের হতে পারেনি আওয়ামী লীগ
সিটি নির্বাচনের পর পরই ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানেই সিলেটে দলের দৈনদশার চিত্র ফুটে ওঠেওইদিন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অতিথি, বক্তা ও শ্রোতা মিলে উপস্থিতির সংখ্যা ছিল ৫৪জন
শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানই নয়, সিটি করপোরেশন নির্বাচনের পর জামায়াত-শিবিরের ডাকা কোন হরতালেই মাঠে নামতে পারেনি বিভক্ত আওয়ামী লীগ অথচ নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের ডাকা প্রতিটি হরতালেই মাঠে সরব ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনহরতালের দিন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করে বিরোধীদলকে কোনঠাসা করে রাখার চেষ্টা করেছেনকিন্তু সম্প্রতি গোলাম আযম ও মুজাহিদের রায়ের দিনও মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদেরযদিও এর আগের প্রতিটি রায়ের দিন নগরীতে শো-ডাউন করে ক্ষমতাশীনরা
প্রতিটি রমজানেই আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীতে বিশাল আয়োজনে ইফতার মাহফিল করা হলেও এবার বিভক্তির কারণে ইফতারের আয়োজনও করতে পারেনি দলটিফলে সিটি নির্বাচনের পর থেকে সিলেটে আওয়ামী লীগ প্রায় নিষ্ক্রিয় সংগঠনে পরিণত হয়েছে
ক্ষমতাসীন থাকা সত্ত্বেও দলের এমন নিষ্ক্রিয়তায় ক্ষোভ বিরাজ করছে দলের তৃণমূল পর্যায়ের কর্মী ও সমর্থকদের মধ্যে
এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সিটি নির্বাচনে পরাজয়ের পর দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা থাকাটাই স্বাভাবিক
অতীতের ভুলভ্রান্তি ভুলে নেতাকর্মীদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দলকে আরো সুসংগঠিত করা না গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফল করা কষ্টসাধ্য হবে






মিল্কির ‘খুনি’ তারেক সহযোগীসহ ‘ক্রসফায়ারে’ নিহত


...এর আগে ২৭টি কিলিং মিশনেঅংশ নেয় তারেক


ওসমানিনগর বার্তা ডেস্কঃ পেশাদার কিলার তারেকএর আগেও ২৭টি কিলিং মিশনেঅংশ নিয়েছেন তিনিযুবলীগ নেতা মিল্কি হত্যাকাণ্ডের ঘটনা তারেকের ২৮ নম্বর কিলিং মিশন
 ‘লাইভ হত্যাকাণ্ডঘটনার নায়ক তারেক এখন টক অব দ্যা সিটিনৃশংসভাবে যুবলীগ নেতা মিল্কিকে হত্যা করে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধেনিজেই নিহত হনর‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে
 র‌্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াৎ জানান, তারেক একজন পেশাদার কিলারসে টাকার বিনিময় অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেযদিও যুবলীগ নেতা মিল্কীকে তারেক দলীয় কোন্দলের কারণেই খুন করেনতারেক এর আগে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেমিল্কি হত্যাকাণ্ডের ঘটনা তার ২৮ নম্বর কিলিং মিশন   
 কিসমত মিল্কি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, এ এক ভয়ঙ্কর দৃশ্যমাথায় পিস্তল ঠেকিয়ে গুলিপড়ে যান মিল্কিবাঁচার জন্য সামনে দৌড়ানোর চেষ্টা আবারও গুলিফের উঠে দাঁড়ানোর চেষ্টাযমদূতের হাতে থাকা পিস্তল থেকে আবারও বেরিয়ে আসে গুলিনিস্তেজ হয়ে পড়েন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি
 খোঁজ নিয়ে জানা গেছে, মিল্কি হত্যাকা্ণ্ডের আসল নায়ক তারেক মিল্কিরই দলীয় সহকর্মী ও বন্ধুছোট বেলা থেকেই তারা এক সঙ্গে বেড়ে উঠেনমিল্কি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিরক সম্পাদক আর জাহিদ সিদ্দিকী তারেক একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকমৃত্যুর বেশ আগে মিল্কি র‌্যাব ও পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাকে হত্যা করা হতে পারেমিল্কির সে আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো
 মিল্কির পারিবারিক সূত্র জানায়, সন্তানদের পোশাক বদল করতে সোমবার ইফতার শেষে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের ৬/৬ নম্বরের বাসা থেকে শপার্ড ওয়ার্ল্ডের উদ্দেশ্যে গাড়ি নিয়ে মিল্কি বের হয়েছিলেনএ সময় গুলশানে তিনি পরিচিতদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেনসাগর নামের একজনের প্রাইভেট কারে চড়ে তিনি সেখানে গিয়েছিলেন
 ঘাতক তারেক মিল্কির ছোটবেলার বন্ধু এবং যুবলীগ দক্ষিণের নেতারাজনৈতিক কলহ, আধিপত্য বিস্তার এবং ব্যক্তিগত আক্রোশে মিল্কিকে হত্যা করা হয়েছে
 র‌্যাবের গোয়েন্দা ইউনিট জানায়,  মতিঝিল এলাকায় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নিয়ে তারেক ও মিল্কীর মধ্যে দ্বন্দ্বের তথ্য পেয়েছে এলাকায় সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ও এলাকার টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল মতিঝিল এজিবি কলোনিতে মিল্কীর হাত ধরেই তারেকের রাজনীতিতে প্রবেশকিন্তু সম্প্রতি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন নিয়ে দুটি গ্রুপের সৃষ্টি হয়বর্তমান সভাপতি ইসমাইল হোসেন সম্রাট গ্রুপের লোকজন কমিটিতে বেশি স্থান পায়সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফের গ্রুপের সবচেয়ে কম লোকজন স্থান পায়এ নিয়ে সম্রাট ও আরিফ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে মিল্কী কমিটিতে সাংগাঠনিক সম্পাদক এবং তারেক কার্যকরী সদস্য পদ পান
 সম্প্রতি কারাগারে আটক শীর্ষ সন্ত্রাসী ইমনকে বাড্ডার জাহাঙ্গীর-আলমগীরের মাধ্যমে মিল্কী রাজনৈতিক আশ্রয় দিচ্ছিলকারাগারে আটক আরেক শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের সঙ্গে যোগাযোগ ছিল তারেকেরতারেক যুবলীগ উত্তরের নেতা চঞ্চল গ্রুপের সঙ্গে এক হয়ে আরেকটি গ্রুপ সৃষ্টি করেঅন্যদিকে, মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি গ্রুপের সুদৃষ্টিতে পড়ে তারেকএ নিয়ে মতিঝিল কেন্দ্রিক বিভিন্ন অফিসের টেন্ডার বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদের টেন্ডার ও সিএমএমইউ (কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অব মেডিক্যাল ইউনিট) টেন্ডার নিয়ে তারেক ও মিল্কীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে
 অন্যদিকে, ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে মিল্কী নিজেকে প্রার্থী ঘোষণা দেনএসব নিয়ে দুই গ্রুপের মধ্যে বৈরিতা ওঠে চরমে
 এক সময়ে দুজনেই ছিলেন মতিঝিলের এজিবি কলোনির বাসিন্দাসেখানেই তাদের বেড়ে ওঠারিয়াজুল হক খান মিল্কির পিতা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার তারেকের পিতা ছিলেন রাজস্ব বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারীপ্রায় একই সময়ে তারেক ও মিল্কি শামিল হন আওয়ামী লীগের রাজনীতিতে, নাম লেখান যুবলীগে এক সময়ে ঘনিষ্ঠ থাকলেও গত কয়েক বছর তারা একজন আরেকজনের শত্রু হিসেবে আবির্ভূত হনমতিঝিলকেন্দ্রিক ব্যবসা, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা ধরনের ব্যবসায়িক কারণে বিরোধ বাধেএক সময়ে দারিদ্র্যের মধ্যে দিয়ে বেড়ে ওঠা মিল্কি ও তারেক বর্তমান সরকার আমলে অগাধ বিত্তের মালিক বনে যানদুই জনই মতিঝিল এলাকার কমিশনার প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেনএ নিয়ে দিনে দিনে তাদের মধ্যে বিরোধ আরও বাড়তে থাকেকয়েক বছর আগে তারেক এজিবি কলোনি ছেড়ে চলে যান ইস্কাটনেমিল্কি চলে যান মোহাম্মদপুরেকিন্তু তাদের ব্যবসা-বাণিজ্য এবং রাজনীতির কেন্দ্র মতিঝিলেই থেকে যায়  একটি সূত্র জানিয়েছে, মাস চারেক আগেই মতিঝিল এলাকার একটি টেন্ডারকে কেন্দ্র করে চরম বিরোধ বাধে তাদের মধ্যেদুজনই তাদের গ্রুপ নিয়ে মুখোমুখি অবস্থান নেন
 গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শপার্স ওয়ার্ল্ডের সামনের হত্যাকাণ্ডের ঘটনায় মিল্কির ছোট ভাই মেজর রাশিদুল হক খান বাদি হয়ে ১১জনকে আসামি করে মঙ্গলবার রাতে একটি মামলা করেছেন
 এজাহারে জাহিদ সিদ্দিকী তারেককে প্রধান আসামি করে মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছেএছাড়া অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করেছেন বাদি
 এ ঘটনায় এ পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছেতারেক ও তার এক সহযোগী র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হনএছাড়া বাকি ছয় জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডেও নিয়েছে পুলিশ

 

Tuesday, July 30, 2013

ওসমানিনগরের উমরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি নেছাওর আহমদের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল

ডিজিটাল বাংলাদেশ গড়তে আওয়ামীলীগ-কে পুনরায় নির্বাচিত করুন
----------------------------------------শফিকুর রহমান চৌধুরী  (এম পি )
সিলেট প্রতিনিধিঃ ওসমানি নগর থানার উমর পুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি নেছাওর আহমদের মৃত্যুতে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলটি আজ উমরপুর বাজারস্থ আল আকিল কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। মাহফিলে প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী  (এম পি ) কে ছাত্রলীগ নেতা আরিফ চৌধুরী পুলকের নেতৃত্বে ওসমানী নগর থানা ছাত্রলীগ নেতারা ফুল দিয়ে বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবীন আওয়ামীলীগ নেতার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরো বলেন, শুধু উপবাসের নাম রমজান নয়। আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নের মাস পবিত্র রমজান। এছাড়া তিনি দলের সকল নেতা কর্মীদের কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে  ঐক্যবদ্ধ  হয়ে কাজ করার ও ডিজিটাল বাংলাদেশ গড়তে আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। মাহফিলে আরো উপস্থিত ছিলেন ওসমানী নগর থানা আওয়ামীলীগ সভাপতি কবির উদ্দিন, সাধারন সম্পাদক আব্দাল মিয়া, উমরপুর ইউ/পি চেয়ারম্যান ফারুক আহমদ, আফজালুর রহমান নাজলু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার ব্যক্তিবর্গ।        

মাহমুদুর রহমানের রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে আজ সকালে সিএমএম কোর্টে হাজির করে আবার জেলহাজতে পাঠানো হয়েছে
রমনা থানায় গত ২২ ফেব্রুয়ারি দায়ের করা  বিরুদ্ধে উস্কানি ও ভাংচুরের মামলায় গত ২৭ জুলাই ৩ দিনের রিমান্ডে আনা হয়েছিলডিবি অফিস থেকে আজ সকালে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন

৫২ হাজার টাকায় সানি লিওন



বিনোদন বার্তাঃ ঈদ ঘিরে বরাবরের মতো এবারও ঢাকার বিপণী বিতানগুলোতে ভারতীয় থ্রি-পিস ও থান কাপড়ের পসার জমেছেনতুন নতুন ডিজাইন ও এসব থ্রি-পিস পেয়েছে ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র তারকাদের নাম
এর মধ্যে সবচেয়ে দামি থ্রি-পিসের নাম দেওয়া হয়েছে বলিউডের অভিনেত্রী সানি লিওনের নামে, আগে ইন্দো-কানাডিয়ান পর্নো চিত্রে অভিনয়ের জন্য যাকে নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা তবে কাজ আর ফ্যাশন ভেদে ঈদপোশাক সানি লিওনেও রয়েছে দামের ভিন্নতাসর্বনিম্ম ১৫ হাজার
থেকে সর্বোচ্চ ৫২ হাজার টাকায় এ পোশাক বিক্রির কথা জানিয়েছেন দোকানিরা
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লামিসা ফ্যাশনসের মালিক মেহেদী হাসান জানান, এ বছর ঈদ উপলক্ষে ভারত থেকে সানি লিওন, খোয়াব, মুঘলে আজম, আশিকি-২, রানঝানা, বিপাশা-১, বিপাশা-২, আক্সারা, এশা দেওল, কানপুরী, আয়শা টাকিয়া ইত্যাদি থ্রি-পিস এসেছে
বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, নেটের উপর কাজ করা সানি লিওনছাড়া অন্য থ্রি-পিসগুলোর মধ্যে খোয়াবের দাম সাত হাজার থেকে ২০ হাজার টাকা, এশা দেওলের দাম ৯ থেকে ১৬ হাজার টাকা, বিপাশা-১ ও ২ মিলছে সাত থেকে সাড়ে নয় হাজার টাকা এবং অন্যান্য থ্রি-পিসগুলোর দাম ৭ থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে

মা হলেন রেসি



বিনোদন বার্তাঃ মা হয়েছেন রেসিগত ২৮ জুলাই ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসাপাতালে সন্তানের এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনিগত বছরের ২২জুন চট্টগ্রামের ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পান্থর সাথে বিয়ের হয় তারএরপর তিনি নতুন কোনো ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত  নিয়েছিলেন
জানা গেছে, তিনি তার কন্যা সন্তানের নাম রেখেছেন প্রার্থনারেসি তার কন্যা সন্তানসহ ভালো আছেনএরই মাঝে রেসি ফেসবুকে তার নবাগত সন্তানের ছবি প্রকাশ করেছেনআর এ ছবি দেখে রেসির কাছের মানুষ ও ভক্তরা তাকে শুভ কামনা জানাচ্ছেন রেসি অভিনীত  মুক্তির অপেক্ষায় রয়েছে সাজেদুর রহমান সাজুর পরিচালনায় অন্তরে প্রেমের আগুনছবিটিতে রেসির সঙ্গে অভিনয়ে আছেন যথাক্রমে ডিপজল ও আমিন খান