Sunday, July 28, 2013

রাজকীয় মেহমান খালেদা জিয়া



বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৌদী আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আ : আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরা পালনের জন্য আজ সৌদি সময় ভোর রাত ৩টা ৩০ মিনিটে মদীনা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে পৌছেন
সময় তার সফর সঙ্গী হিসেবে তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা ও তাদের দুই ছেলে, প্রেস সচিব মারুফ কামাল, বিএনপি সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন
সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের নেতৃত্বে মদীনা, মক্কা জেদ্দা, দাম্মাম ও রিয়াদ বিএনপির নেতা কর্মী ও সাধারণ প্রবাসীরা বেগম জিয়াকে বিমান বন্দরে স্বাগত জানান
এরপর সৌদি সরকারের নিরাপত্তা বাহিনীর গাড়ির বহর নিয়ে মোটর শোভাযাত্রা সহ রাজকীয় অতিথি ভবন দারুল আম্মাম ভবনে নিয়ে যাওয়া হয়
৩০ জুলাই পর্যন্ত মসজিদে নববীতে ইবাদত বন্দেগী করে মদীনা ত্যাগ করে ৩১ জুলাই মক্কায় পৌঁছে পবিত্র ওমরা পালন করবেন বেগম জিয়া
৫ আগষ্ট শবে কদর পর্যন্ত কাবা ঘরে ইবাদত বন্দেগী করে ৬ আগষ্ট তার দেশে ফেরার কথা রয়েছে

Friday, July 26, 2013

ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে ট্রেন ও বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সুবিধার্থে সিলেটসহ সারাদেশে ট্রেন ও বাসের অগ্রিম টিকেট বিক্রি ২৬ জুলাই শুক্রবার থেকে শুরু হয়েছে

সিলেট রেল স্টেশনে সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়প্রথমদিন বিক্রি করা হয়েছে ৪ আগস্টের ট্রেনের টিকেট; কিন্তু ঈদের ছুটির বেশি আগে হওয়ায় ওইদিনের টিকেটের চাহিদা ছিল খুব কমদুপুর পর্যন্ত সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম পথে মাত্র ৩৬টি করে টিকেট বিক্রি হয়তবে সিলেট রেল স্টেশন কর্র্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ২৭ ও ২৮ জুলাই ৬ ও ৭ আগস্টের টিকেটের জন্যে প্রচণ্ড চাপ থাকবেকর্মকর্তারা জানান, সিলেট থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের টিকেটের খুব বেশি সংকট হয়নাতবে যাত্রীসেবা আরো নির্বিঘ্ন করতে সিলেট-চট্টগ্রাম পথে ট্রেনের বগি বাড়ানোর প্রয়োজন রয়েছে

এদিকে সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাসের অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়ে গেছেতবে এখনো বেচাবিক্রি তেমন নেই বলে বাস কর্তৃপক্ষ জানিয়েছে

অন্যদিকে বাসের ভাড়া প্রায় দ্বিগুণ নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে অভিযোগের পরিপ্রেক্ষিতে বাস মালিকরা যুক্তি দেখিয়েছেন, বছরের অন্য সময় বিভিন্ন গন্তব্যে যাত্রীদের আসা-যাওয়া সমান থাকে বলে তাদেরকে লোকসান গুণতে হয়না; কিন্তু ঈদের মতো বড় উৎসবে যাত্রী থাকে একমুখীউৎসবের আগে মানুষ শুধু বাড়ি যায় আর উৎসবের পর শুধু কর্মস্থলে ফেরেঅর্থাৎ বিপরীত গন্তব্যের যাত্রী একদম থাকে নাতাই লোকসান এড়াতে এসময় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের অনুমোদিত কিলোমিটারের হিসেবে ভাড়া নেয়া হয়

এইচএসসির ফল আগস্টের প্রথম সপ্তাহে



দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে
একই সঙ্গে প্রকাশ করা হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষার ফল
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম এ ব্যাপারে বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে
আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সেদিনই তা প্রকাশ করা হবে
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়লিখিত পরীক্ষা ২৮ মে শেষ হওয়ার কথা থাকলেও বিরোধী দলের হরতাল, রাজনৈতিক অস্থিরতা এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এইচএসসি ও সমমানের বেশ কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়এ কারণে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ৩ জুন
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথাসে হিসেবে আগামী ৩ আগষ্টের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা
এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন নিবন্ধিত পরীক্ষার্থী ছিল৭ হাজার ৮০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ পরীক্ষার্থীরা ২ হাজার ২৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে

কারাগারে চুপচাপ রনি, স্ত্রী-সন্তানদের সাক্ষাৎ


সংসদ সদস্য গোলাম মাওলা রনির সঙ্গে তার স্ত্রী কামরুন্নাহার রুনি শুক্রবার দুপুরে দেখা করেছেনএ সময় ছেলে রিয়াদ ও মেয়ে নন্দিনী তার সঙ্গে ছিলেনতারা রনিকে কিছু কাপড়-চোপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে গেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন
 কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানান, সাংবাদিক পেটানো ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সংসদ সদস্য গোলাম মাওলা রনির জামিন বাতিল করে বৃহস্পতিবার কারাগারে পাঠায় আদালতপরে ওইদিন রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুররস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-তে পাঠানো হয়বর্তমানে তিনি কারাগারের ভিআইপি বন্দিশালা সুরমা ভবনের দোতলায় রয়েছেন
 বৃহস্পতিবার রাতে কারাগারে তিনি গোছল ও খাবার সেরে রাতভর ঘুমিয়ে থাকেন পরে সেহেরী খেয়ে রোজা রাখেনকারাগারে তাকে বেশ চুপচাপ থাকতে দেখা গেছে তবে কারাগারে নামাজ ও পত্রিকা পড়েই দিন কাটছে তার 
 এ ভবনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ব্যবসায়ি গিয়াসউদ্দিন আল মামুন, জামায়াত নেতা মীর কাশেম আলীও বন্দি হিসেবে রয়েছেন
 উল্লেখ্য, গত ২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় এমপি গোলাম মাওলা রনির অফিসে ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে মারধর করে
 সাংবাদিক পেটানোর ঘটনায় ওইদিনই টেলিভিশনটির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী বাদী হয়ে মামলা করেনঅন্যদিকে এমপি রনিও পাল্টা অভিযোগ এনে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেন নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রনি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেনবাদী পরের দিন রনির জামিন বাতিলের আবেদন করলে আদালত জামিন বাতিল করেন

 

Wednesday, July 24, 2013

বালাগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত




সিলেটবার্তা:বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের হামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি করিব আহমদ তাজপুরস্থ তার ব্যাবসা প্রতিষ্টান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মুছিবাড়ি (চামার বাড়ি) সংলগ্ন স্থানে আসা মাত্র বোয়ালজুড় ইউনিয়ন যুবলীগ সভাপতি ছালেহ আহমদের নেতৃত্বে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চিহিৃত সন্ত্রাসী আন্তজেলা সিএনজি চোর চক্রের সদস্য আলা মিয়ার নেতৃত্বে / জন ছাত্রলীগ ক্যাডারদের একটি দল তার মোটর সাইকলের গতিরোধ করে তার উপর এলোপাতাড়ি হামলা করে। এতে তিনি মারাত্মক আহত হন।
এসময় সন্ত্রাসীরা তার সাথে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন নগদ টাকা ছিনিয়ে নেয়।
তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাংসদ রনি গ্রেপ্তার,নেয়া হচ্ছে সিএমএম আদালতে


সিলেটবার্তা : দুই সাংবাদিককে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি গোলাম মওলা রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রনিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
এর আগে সকালে রনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারে মাঠে নামে। বুধবার বেলা আড়াইটায় সর্বশেষ খবর অনুযায়ী, রনির অবস্থান খুঁজে বের করে তার আশপাশে অবস্থান নেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
পরে ডিএমপির মিডিয়া গণসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিবির একটি দল বাড্ডা থেকে গোলাম মওলা রনিকে বেলা সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করেছে। এখন তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

Sunday, July 21, 2013

নগরীতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মী খুন



নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় ছাত্রলীগের হামলায় এক ছাত্রদল কর্মী খুন হয়েছেননিহত ছাত্রদল কর্মী মিজানুর রহমান আম্বরখানা শুভেচ্ছা আবাসিক এলাকার জানু মিয়ার ছেলেশনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়
হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্রদল নগরীতে ভাঙচুর চালিয়েছে
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ইফতারের পর মিজান জালালাবাদ আবাসিক এলাকায় যায়এসময় ৩-৪ জন যুবক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়
এ হত্যাকান্ডের জন্য ছাত্রদল দায়ি করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেন খান ও যুবলীগ কর্মী বাবুল আহমদ পাঙ্গাসকে
শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তায় আগুন জ্বালিয়ে ছাত্রদলের সড়ক অবরোধ চলছে

সাংবাদিক মারধোরের অভিযোগ,ক্ষমা চাইলেন গোলাম মাওলা রনি


আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনি সাংবাদিকের লাঞ্ছিত করার পর ভিকটিম সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন
শনিবার দুপুরে তোপখানা রোডের মেহেরবা প্লাজায় তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিক নেতাদের মধ্যস্থতায় তিনি এ ঘ্টনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চানএ সময় তিনি হাসপাতালে ভর্তি দুই সাংবাদিক ও ক্যামেরার ক্ষতিপূরণ দেয়ার কথা স্বীকার করেন
সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ
ঘটনার বিবরণে গোলাম মাওলা রনি বলেন, আমি গত কয়েকদিন শেয়ারবাজার নিয়ে কথা বলছি এবং ফেসবুকে লেখার কারণে দরবেশ বাবার (সালমান এফ রহমান) নির্দেশে তার মালিকানাধীন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিম আমার পেছনে লেলিয়ে দেয়া হয়েছেএটা আমার সন্দেহ
গত ১০ দিন ধরে খোঁজখবর নিয়েছে ও আমার নির্বাচনী এলাকায় ঘুরে এসেছেআমার দুর্নীতির সংবাদ তুলে এনেছে বলে জানিয়েছেন আমার আত্মীয়-স্বজনরা
এরপর গত চারদিন ধরে সকাল-সন্ধ্যা আমার তোপখানা রোডের অফিস থেকে শুরু করে নিজ বাসা পর্যন্ত পেছনে লেগে আছেকারো সঙ্গে কোনো কথা বলেন নাআমার অফিসের ফ্রন্ট ডেস্কের কর্মচারী আবদুল কুদ্দুসের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা
শনিবার দুপুরেও আমার অফিসের সামনে এসে একটি ক্যামেরা চালু করে দাঁড়িয়ে থাকেজানতে চাইলে পাঁচ লাখ টাকা মেনে নেয়ার কথা বলেন, নইলে সবকিছু ফাঁস করে দেয়ার হুমকি দেনতখন আমার অফিসের কর্মচারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়সাংবাদিকদের শরীরে আঘাতের কথা অস্বীকার করেন রনিকারা মেরেছে তিনি তা জানেন না এবং এ ঘটনার দায়ভারও তিনি নেবেন না বলে জানান
ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার ইমতিয়াজ মমিন সানি বলেন, আমাদের তালাশ টিমের কাছে তথ্য ছিল যে, গোলাম মাওলা রনিকে একজন সরকারি কর্মকর্তা টেন্ডারের দুই কোটি টাকা দেবেনতাই আমরা প্রতিবেদনের স্বার্থে তার অফিসে আসি
ঘটনার বিবরণে অভিযোগ করে বলেন, কতিপয় লোকসহ গোলাম মাওলা রনি নিজ হাতে আমাদের মারেন এবং ঘটনার সময় আমাদের ক্যামেরা ও বুম ভাংচুর করে তাদের কাছে আটকে রাখে
ঘটনার পরে সাংবাদিক নেতাদের সঙ্গে রনির দুই ঘণ্টা বৈঠক শেষে ঘটনার মীমাংসা হয়এ সময় রনি দুঃখ প্রকাশ করেন
বৈঠক শেষে সাংবাদিক নেতা শাবান মাহমুদ বলেন, ভুল বোঝাবুঝির কারণে এই অনাকাংখিত ঘটনার সূত্রপাতআমরা ভদ্রতা ও সামাজিকতার কারণে সমঝোতায় এসেছি

Friday, July 19, 2013

অভিভাবক শূণ্য জামায়াত-শিবির


অভিভাবক শূণ্য হয়ে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় দিশেহারা নেতা-কর্মীরাসেই সঙ্গে দলের কেন্দ্রীয় ও শীর্ষ নেতাদের আটক ও  মানবতাবিরোধী অপরাধের মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করায় মহাসঙ্কটে পড়েছে দলটি ও তার ছাত্র সংগঠন
দলের শীর্ষ নেতারা আটক থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে চলছে জামায়াতে ইসলামীর কার্যক্রমদলের গুরুত্বপূর্ণ অনেক পদে হাল ধরেছেন তৃতীয় সারির নেতারাফলে নির্বাচন যত এগিয়ে আসছে সঙ্কট ততই ঘনীভূত হচ্ছে দলটির সামনে
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের সাজা দেয়ার পাশাপাশি দল হিসেবে জামায়াতকেও অভিযুক্ত করেছে ট্রাইব্যুনালপ্রথম দিকে জামায়াতকে মানবতাবিরোধী অপরাধের সহযোগী সংগঠন হিসেবে আখ্যায়িত করলেও সম্প্রতি দুই নেতার রায়ে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছেএতে দলটি নিষিদ্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে
এদিকে যেসব নেতারা বর্তমানে দল চালাচ্ছেন তারাও স্বাভাবিকভাবে কোনো কাজ চালাতে পারছেন না গ্রেফতার আতঙ্ক প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে তাদেরঅনেকেই সেই আতঙ্কে আত্মগোপনে আছেন
অপরদিকে ট্রাইব্যুনালের সাম্প্রতিক দেয়া দুটি রায়ের পরিপ্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না এমন বিধান রেখে আরপিও সংশোধন করা হচ্ছেরায় হাতে পাওয়ার পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে
তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আগামী নির্বাচনকে সামনে রেখে দলটি বিকল্প নেতৃত্ব চূড়ান্ত করার চেষ্টা চালাচ্ছে

‘শিগগিরই ফিরছেন তারেক’

ডজনখানেক মামলা মাথায় নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক রহমান সুস্থ হয়েশিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
লন্ডনের হাউজ অব পার্লামেন্টে বাংলাদেশ ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বিমানবন্দরে এই কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরফখরুল বলেন, লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানের সঙ্গে আমি দেখা করেছিতার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছিতারেক রহমান অনেকটা সুস্থ হয়ে উঠেছেনপুরোপুরি সুস্থ হয়ে তিনি শিগগিরই দেশে ফিরবেন
তরেক রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়া প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শের ওপর বিষয়টি নির্ভর করছে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে তার দল এখনো আশাবাদীদেশের মানুষ চাইলেই নির্দলীর সরকারের অধিনে নির্বাচন হবেএদিকে, সফরকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বেশ  কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে  আলোচনা হয়েছে বলে বিএনপির একটি সুত্র জানিয়েছে